1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় খুলনার পাঁচটি হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় খুলনার পাঁচটি হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৪ জন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে একজন মিলে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ধর্মসভা এলাকার অ্যাড. আব্দুর রশিদ (৬৭), মিয়াপাড়ার এটিএম আনিসুজ্জামান (৫৬), খালিশপুর মুজগুন্নী এলাকার মোক্তার শেখ (৯০), রূপসা এলাকার সুশান্ত দত্ত (৫৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন।

যার মধ্যে রেড জোনে ৫৪ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

মৃতরা হলেন- খুলনার রূপসার আইচগাতীর জাহানারা (৬০) ও বড়বাজার এলাকার অলোক রায় (৫৪) এবং নড়াইল কালিয়ার কামাল মোস্তফা (৭২)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের কচুয়ার ফারজানা (৪৮)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন, তার মধ্যে ২৫ জন পুরুষ ও ২৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসার সামন্তসেনা এলাকার শাজান ফকির (৬২), বটিয়াঘাটার বিন্দু প্রকাশ গোলদার (৭০) ও পিরোজপুরের পশ্চিম শেখপুরের প্রিয়াঙ্কা (২৫)। বেসরকারি এ হাসপাতালটির ৮৭ শয্যার করোনা ইউনিটে ৬৮জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি হলেন- খুলনার দৌলতপুরের পাবলা বণিকপাড়ার রঞ্জন কুমার (৬০)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। গতকাল এ হাসপাতালে ২১ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন