1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ভিডিও থেকে নেওয়া ছবি

অনলাইন ডেস্ক।।

কাবুলে ঈদুল আজহার জামাত চলাকালে মঙ্গলবার সকালে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে রকেট হামলা হয়েছে। এক সরাসরি টেলিভিশন সম্প্রচারে ঘটনাটি ধরা পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টিভিতে দেখা যায়, একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া সত্ত্বেও নামাজ বন্ধ করেননি আফগান প্রেসিডেন্ট  আশরাফ গনি।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আফগান রাজধানীদের কমপক্ষে তিনটি রকেটের বিস্ফোরণ ঘটেছে।

স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রেসিডেন্ট প্রাসাদ ও বিভিন্ন দূতাবাসের অবস্থান গ্রিন জোন থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে ইউএস মিশনও রয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনাটি স্বীকার করে জানান, তার দেশের শত্রুরা রাজধানীর বিভিন্ন অংশে রকেট হামলা চালিয়েছে। রকেটগুলো শহরের বিভিন্ন অংশে পড়েছে। প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহত নেই। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়।

হামলার কয়েক মিনিট পরই আশরাফ গনি জাতির উদ্দেশে ভাষণ দেন।

এর আগেও কয়েকবার প্রেসিডেন্ট প্রাসাদ রকেট হামলার লক্ষ্যবস্তু হয়। সর্বশেষ ঘটনাটি গত ডিসেম্বরের।

দেশজুড়ে যখন তালিবানরা একের পর এক এলাকা দখলে নিচ্ছে ও যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শেষ হওয়ার পথে তখন এ হামলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন