1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (১৯ জুলাই) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের কোহিনূর বেগম (৪০), অঞ্জলি, (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশালের রিয়াদ (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আবু সাঈদ (৬০)।

এ ছাড়া ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২), ফুলবাড়িয়ার আব্দুল মজিদ (১০৫), গফরগাঁওয়ের নিজামউদ্দিন (৬৫), গৌরীপুরের মো. রফিক (৫০), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পূর্বধলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮) ও শেরপুরের নকলার এনামুল হক (৬৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৮১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন