1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় খুলনায় আরও ৫২ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

২৪ ঘণ্টায় খুলনায় আরও ৫২ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। এ সময় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জনের।

সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রবিবার আগের ২৪ ঘণ্টায় এ বিভাগে ৫১ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, মেহেরপুরে পাঁচজন, ঝিনাইদহে তিনজন, বাগেরহাট, মাগুরা ও নড়াইলে দুজন করে এবং সাতক্ষীরায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন