1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় বিদ্যুৎ এর খুঁটি রেখেই সড়কের উন্নয়ন..! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাইবান্ধায় বিদ্যুৎ এর খুঁটি রেখেই সড়কের উন্নয়ন..!

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী~গাইবান্ধা সড়কের বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় সড়কের প্রশস্থ করণ কাজে বিদ্যুৎ এর খুঁটি বা পোল রেখেই সড়কের উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাগণ ও ঠিকাদারগণ। এবিষয়ে মূল ঠিকাদারের কোন বক্তব্য পাওয়া না গেলেও গাইবান্ধা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম জানান,বিদ্যুৎ বিভাগ কে বার বার বলা সত্বেও তারা এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করায় সড়কের উন্নয়ন কাজ করা হচ্ছে।

সড়কের পোল গুলোর জন্য তো আর কাজ বসে থাকবে না আর উক্ত সড়ক উন্নয়ন কাজের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সরেজমিনে রয়েছেন কোন অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে। কাজের গুণগত মানের বিষয়ে তিনি বলেন,কাজ সঠিকভাবেই করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল মুসলধারে বৃষ্টি হওয়ার পর সড়কের বর্ধিত অংশের কাজ শুরুর আগে বিটুমিন দেয়া হলেও বৃষ্টিতে বিটুমিন গুলোর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের পানি সাথে বালু মাটি গুলো বর্ধিত অংশে বয়ে গেছে এর উপরেই কার্পেটিং কাজ চলমান রয়েছে।

আরো দেখা যায়, কাজের বর্ধিত অংশে কার্পেটিং এর লেভেল সমান না হওয়ায় বিভিন্ন স্থানে উচু নিচু স্থানে দেখা যায়,যে গুলোতে একটু বর্ষার পানি স্থায়ী ভাবে থাকলে পরবর্তীতে উঠে যাওয়ার আশংঙ্কা রয়েছে। গাইবান্ধা ~পলাশবাড়ী সড়কের দোকান ঘর নামক স্থানে মসজিদের সামনে সড়কে বিদ্যুতের খুঁটি বা পোল রেখে সড়কের দু পাশে প্রশস্থ করণ কাজ চলছে। এছাড়াও রাইস মিল নামক স্থানে একই ভাবে ৬ টির অধিক স্থানে এরকম পোল গুলো রেখেই কাজ প্রক্রিয়াধীন রয়েছে। সড়কের প্রশস্থ করণ অংশে রাখা পোল গুলো সড়ক দূঘর্টনার ব্যাপক ঝুঁকি থাকা সত্বেও দায় সারা কাজ চলমান থাকায় সচেতন মহল নিরুপায়ের মতো চেয়ে রয়েছে উর্দ্ধোতন কর্তৃপক্ষের দিকে। তারা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্থক্ষেপ কামনা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন