1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে হিজড়াদের কোরবানীর জন্য গরু উপহার দিলেন মোজাফ্ফর হোসেন এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে হিজড়াদের কোরবানীর জন্য গরু উপহার দিলেন মোজাফ্ফর হোসেন এমপি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা।।

তৃতীয় লীঙ্গ জনগোষ্ঠী (হিজড়া) সম্প্রদায়ের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর গরু উপহার দিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। রবিবার সকালে জামালপুর সিঁড়ি কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরীসহ অন্যান্য হিজড়া সদস্যদের কাছে এ ঈদ উপহার হস্থান্তর করা হয়। জামালপুর সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম তৃতীয় লীঙ্গের সদস্যদের মাঝে ঈদ উপহার গরুটি বুঝিয়ে দেন।

এ সময় জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হিজড়া সম্প্রদায়ের মাঝে ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি কোরবানীর গরু উপহার দিয়ে তিনি উদাহারণ তৈরী করেছেন।

আগামীতে সদর আসনের এমপির মাধ্যমে হিজড়া সম্প্রদায়ের সমস্ত দাবি-দাওয়া পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিঁড়ি কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন একজন মানবিক মানুষ। তিনি আমাদের হিজড়া সম্প্রদায়ের পাশে সব সময়ই থাকেন সাহায্য সহযোগিতা করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি আমাদের একটি গরু হস্থান্তর করেছেন আমরা তার প্রতি অনেক খুশি। এ সময় তিনি হিজড়া সম্প্রদায়ের জন্য সদরে স্থায়ী বাসস্থানের জন্য এমপির সৃ-দৃষ্টি কামনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন