1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৩ জন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ ফুলপুর উপজেলার হাওয়া বেগম (৬০) ও নুরুল হক (৮৫), ভালুকা উপজেলার হেলেনা (৭৫), শেরপুর নালিতাবাড়ী উপজেলার মোস্তফা কামাল (৪৫), বৈশিষ্ট (৭০) ও আক্কাছ (৭৫) এবং নেত্রকোনা সদরের আনোয়ার হোসেন (৫৫)।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- নেত্রকোনা সদরের শামসুল হুদা (৭৮), আমরোজ আলী (৭৫) ও সোনিয়া (৩২), কেন্দুয়া উপজেলার রমেলা (৫৫), মোহনগঞ্জ উপজেলার খোদেজা (৬৫), শেরপুর সদরের নুরুল ইসলাম (৮০), গেন্দাফুল (৩৫) ও সুইটি (২৬), ময়মনসিংহ সদরের শাহদত (৬৭) শামসুন নাহার (৬৫), জামালপুর সদরের জামিল হোসাইন (৪৫), ইসলামপুর উপজেলার জমিলা (৬০) এবং টাঙ্গাইল সদরের রহিমা খাতুন (৭০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪১১ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৫২টি নমুনা পরীক্ষায় আরও ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১১ হাজার ৪৯৫ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৩ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন