1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনার চার হাসপাতালে করোনায় আরও ২৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

খুলনার চার হাসপাতালে করোনায় আরও ২৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

খুলনার চার হাসপাতালে গেল দু’দিন মৃত্যুর সংখ্যা কমলেও হঠাৎ করেই দ্বিগুণ প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন করোনায় ও ৭ জন উপসর্গ নিয়ে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দু’জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার ও শুক্রবার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে ১১ ও ১৩ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মিলে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনার মহানগরীর শিরোমনি এলাকার মীর আব্দুল গফুর (৯০), দিঘলিয়ার জাহানারা বেগম (৬০), একই এলাকার নবীজা বেগম (৭০), বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাঁন মিয়া (৬৫), একই জেলার পাটেনগর গাজী এলাকার হাফিজ শেখ (৫৭), যশোরের ঝিকরগাছার মুক্তা (৩০), ঝিনাইদহের মহেশপুরের হোসনেয়ারা খাতুন (৫০) এবং পিরোজপুরের হাসি রানী (৫০)।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। যার মধ্যে রেড জোনে ১৪১ জন, ইয়েলো জোনে ২৬ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ।

মৃতরা হলেন- খুলনার দিঘলিয়ার সোলাইমান (৮০), পাইকগাছার সামিরুদ্দিন (৭৫) ও যশোরের শর্শার জামতলার কুতুবুদ্দিন (৬৬)।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার বটিয়াঘাটার সুচিত্রা (৬০) ও নড়াইল লোহাগড়ার শামসুন্নাহার (৫৫)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন, তার মধ্যে ২৯ জন পুরুষ ও ৩৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গার নীতিশ কুমার বাছাড় (৬৫), তেরখাদার জুনারীর দাউদ আলী তালুকদার (৮০), ফুলতলা শিরোমনির মিয়া মাহমুদুর রহমান (৯১) ও যশোর সদরের রোজি (৬৫)। বেসরকারি এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। গতকাল এ হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

অন্যদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৩৭ শতাংশ।

এর আগে শুক্রবার করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৬৫ শতাংশ। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে শনিবার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪৫৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া বাগেরহাটের ৮ জন, যশোরের ২ জন, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুরের একজনের করে করোনা শনাক্ত হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন