1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাবেক এমপি খুররম খান চৌধুরী মারা গেছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সাবেক এমপি খুররম খান চৌধুরী মারা গেছেন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের নান্দাইলের (ময়মনসিংহ-৯ সংসদীয় আসন) চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ এই রাজনীতিক হৃদ্‌রোগ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

খুররম খান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

ছেলে নাছের খান চৌধুরী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) জানাজার সময় নির্ধারিত হয়নি বলে পারিবারিক সূত্র জানায়।

খুররম খান চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে স্কুল-কলেজ প্রতিষ্ঠাসহ বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

তার মৃত্যুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন