1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়ার সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

রাশিয়ার সক্রিয় সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

মিয়ানমারের সেনাবাহিনীর কর্তৃক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে তাদের নিজ দেশে প্রত্যাবাসন ও পুনর্মিলনের স্বার্থে রাশিয়ার সক্রিয় ও ফলপ্রসূ সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

শুক্রবার তাসখন্দে অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক যোগাযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, মস্কো রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে মিয়ানমারকে উৎসাহিত করবে।

ড. মোমেন কোভিড-১৯ ভ্যাকসিন সম্পর্কে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির একটি বিবরণ তুলে ধরেন এবং বাংলাদেশের সব কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ২০২৩ ও ২০২৪ সালে বাংলাদেশে দু’টি পারমাণবিক প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা নিয়ে দুই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পাঠানো প্রশংসনীয় বার্তার জন্য ড. মোমেন রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন