1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর হাসপাতালে করোনা রোগীদের জন্য গ্যাস সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর হাসপাতালে করোনা রোগীদের জন্য গ্যাস সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা।।

২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে ২০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী অনুদান দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জামালপুর শহরের খেজুরতলা এলাকায় এমপির বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম ২০টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ১২ হাজার মাস্ক, ৬০০ সাবান, ২০টি সিলিন্ডার স্ট্যান্ড হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমানের কাছে হস্থান্তর করেন। এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য নারায়ন চন্দ পাল রানা ও সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। জামালপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেনের দেওয়া অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো করোনা রোগীদের চিকিৎসা সেবায় বেশ কাজে দিবে। এ জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন