1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীর হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক সহায়তা দিলেন সৌদি প্রবাসী রিমন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গাইবান্ধার পলাশবাড়ীর হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক সহায়তা দিলেন সৌদি প্রবাসী রিমন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডি এ আর্থিক সহায়তা দিলেন পলাশবাড়ী তরুন যুব সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিমন আহমেদ এরশাদ। বৃহস্পতিবার ১৫ জুলাই সকালে ওই মাদ্রাসায় সরেজমিনে গিয়ে নগদ অর্থ তুলে দেয়া হয়।

পলাশবাড়ী তরুন যুব সংঘের প্রতিষ্ঠাতা প্রবাসী রিমন আহমেদ এরশাদের নির্দেশে আর্থিক সহায়তার ৫০০০/- (পাঁচ হাজার টাকা) উক্ত মাদ্রাসার সভাপতি সাবেক ইউপি সদস্য শাহ আলম এর হাতে তুলে দেন পলাশবাড়ী তরুন যুব সংঘের প্রতিনিধি শাহিন শেখসহ সংগঠনের কর্মীরা। এসময় ওই মাদ্রাসার সহ- সভাপতি গোলাম রাব্বী সুমন,সদস্য শাকিল আহম্মেদ, সাংবাদিক আমিরুল ইসলাম কবির,রবিউল ইসলাম, পলাশবাড়ী তরুন যুব সংঘের কর্মী মামুনুর রহমান মামুন, শরিফ মিয়া,মমিন ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানবতার কল্যাণে এগিয়ে আসায় সৌদি প্রবাসী রিমন আহমেদ এরশাদের এ মহতী উদ্যোগকে এবং তার এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা সহ সকলকেই সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণিপেশার মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন