1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে করোনা রোগীর চিকিৎসা সেবায় বিএনপির হেল্প সেন্টার চালু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে করোনা রোগীর চিকিৎসা সেবায় বিএনপির হেল্প সেন্টার চালু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

করোনা রোগীদের স্বাস্থ্য সেবায় জামালপুর জেলা বিএনপি কার্যালয়ে হেল্প সেন্টার চালু করেছে।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির করোনা রোগী চিকিৎসা পর্যবেক্ষন টিমের কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু হেল্প সেন্টারের উদ্বোধন করেন।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এছাড়া জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, যুগ্মসম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, হেল্প সেন্টারে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, মাস্কসহ প্রয়োজনীয় ওষধপত্রের ব্যবস্থা থাকবে। ড্যাব জামালপুরের আহবায়ক ডা. আহম্মদ আলী আকন্দ বিএনপির জামালপুর হেল্প সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবেন। এছাড়া হেল্প সেন্টারে সার্বক্ষনিক তদারকি করবেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী ও সহ-দফতর সম্পাদক গাউছুল আজম শাহীন। করোনা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭৮৬০২৮৫৯৫ অথবা ০১৭১২৫৬৪৩৭৭ যোগাযোগ করতেও বলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন