1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ১৯ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ১৯ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্ত হয়ে পাঁচজন আর উপসর্গে ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা নেগেটিভ হওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৯ জনের মধ্যে রাজশাহীর ৬, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ২, পাবনার ৬ ও নওগাঁ ২ জন রয়েছেন।

মৃতদের মধ্যে পুরুষ ১৫ জন আর নারী চারজন। বয়স বিশ্লেষণ দেখা গেছে- মৃত ১৯ জনের মধ্যে সাতজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন।

এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৭৬ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ৮৩ জন আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন ১৮৪ জন।

এদিকে ২৪ ঘণ্টায় এই ইউনিটে নতুন রোগী ভর্তি  হয়েছেন ৫৬ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন