1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা যান।

বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আব্দুস সালাম (৮০), ফুলবাড়িয়ার রাজ মাহমুদ ( ৭০), গফরগাঁওয়ের আয়েশা খাতুন (৭০), ভালুকার নুরুল হক (৮৫), টাঙ্গাইলের কালিহাতির মুলতান মোহাম্মদ (৫৫), ধনবাড়ির আবদুস সোবহান (৭০) ও নেত্রকোনার মরিয়ম নেসা (৭০)।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের মিজানুর রহমান (৪৮), রইস উদ্দীন (৭৫) বছর, ফুলপুরের শাহ আরিফ রব্বানি (৬০), সেলিনা বেগম ( ৩০), ত্রিশালের বাদশা মিয়া (৪৫), তারাকান্দার আব্দুল মান্নান (৬০), সালমা বেগম (২৪), ফুলবাড়িয়ার শফিকুল ইসলাম (৫৫), শেরপুরের নালিতাবাড়ির শেফালি আক্তার ( ৫৫), জামালপুর সদরের হামিদা বেগম ( ৫০), আব্দুল হোসাইন (৬৫) ও নেত্রকোনার রোকেয়া আক্তার (৬২)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪৩০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

করোনা শনাক্তের হার ২৬ দশমিক ৭৪ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন