1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের জামালপুরের মাজেদের কৃতিত্ব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের জামালপুরের মাজেদের কৃতিত্ব

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৪০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর শহরের জামালপুরে (প্রধানপাড়া) সার্বজনীন জনস্বার্থে নিজ অর্থায়নে প্রায় ২’শ মিটার রাস্তা চলাচলের উপযোগি করলেন মাজেদ প্রধান।
পলাশবাড়ী পৌর শহর থেকে আমলাগাছী সড়ক ঘেঁষে জামালপুর গ্রামের প্রধান পাড়ার অবস্থান। দীর্ঘদিন ধরে গ্রামীণ জনপদের গুরুত্বপূর্ণ একমাত্র এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়ভাবে রাস্তাটি সংস্কারের জন্য দায়ীত্বশীল জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে তাদের সাথে এ বিষয়ে কথা বললে দেখবেন বলে বললেও কাজের কাজ বরাবরই থেকে যায় শূন্য। চলতি বর্ষা মৌসুমে প্রধানপাড়ার সংযোগ রাস্তাটি স্থানীয় ভূক্তভোগীদের নিকট দেখা দেয় মরার উপর খাঁড়ার ঘা হিসেবে। উপায়ন্তর না পেয়ে শেষাবধি ওই পাড়ার মরহুম সিরাজ প্রধানের ছেলে দলিল লেখক (সরকার) মোঃ আবদুল মাজেদ প্রধান তার বিবেকের তাড়না থেকে নিজ অর্থ ব্যয়ে প্রায় দুইশত মিটার কাদা ও খানা খন্দে থাকা রাস্তাটিতে ইট রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করলেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাজেদ প্রধান বলেন,আমি নিতান্তই একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। মানসিকতা সবসময় পীড়া দেয় জনকল্যাণমুখী কাজ করার। কিন্তু সুযোগ কোথায়!ছোট্ট কর্মজীবী মানুষ। নিজ পরিবারের আর্থিক ব্যয় মিটিয়ে এসব করার সুযোগ হয়ে উঠেনা।তবুও বলবো স্বীয় সাধ্যের মধ্যে যেখানে যতটা করা যায় তা সব সময় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

নেপথ্যে কোন স্বার্থের কথা চিন্তা না করে এমন মানবিক কাজ করার জন্য ওইপাড়াসহ এলাকাবাসী তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন