1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০৩ মৃত্যু, শনাক্ত ১২১৯৮ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০৩ মৃত্যু, শনাক্ত ১২১৯৮

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২০৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল দেশে একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। দেশে এ পর্যন্ত ১৬ হাজার ৮৪২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪১ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করে আরও ১২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০৩ জনের মধ্যে ১৩২ জন পুরুষ ও ৭১ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ছয় জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৮ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৩৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১৮ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। বরিশাল ও সিলেট বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জন করে মৃত্যু হয়েছে। এ ছাড়াও, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে সাত জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ চার হাজার ৭২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৩৪৩ জন, খুলনা বিভাগে এক হাজার ৫৮৮ জন, রাজশাহী বিভাগে এক হাজার আট জন, রংপুর বিভাগে ৬০৫ জন, বরিশাল বিভাগে ৮৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫০৬ জন ও সিলেট বিভাগে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন সাত হাজার ৬৪৬ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৯১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন