1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শেষ ম্যাচে বড় জয় বাংলাদেশের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শেষ ম্যাচে বড় জয় বাংলাদেশের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ রিয়াদকে বড় জয় উপহার দিলেন তার সতীর্থরা। স্বাগতিক জিম্বাবুয়ের শেষ দিকের প্রতিরোধ ভেঙে ২২০ রানের জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চমদিন শুরু করেছিল জিম্বাবুয়ে। হার এড়ানোর জন্য দিনের শুরুটা ভালোভাবে সামাল দিচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ডিয়ন মায়ার্স ও ডোনাল্ড তিরিপানো।

দলীয় ১৫৯ রানে তাদের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২৬ রানে সাজঘরে ফেরেন মায়ার্স। এরপর স্কোরবোর্ডে মাত্র ৫ রান জমা পড়তেই আরও ৩ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় স্বাগতিকেরা।

তাসের ঘরের মতো জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন মিরাজ ও তাসকিন আহমেদ। হারারে টেস্টে দুজনে চারটি করে উইকেট নিয়েছেন।

মাহমুদউল্লাহর অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৬৪ রান। ওপেনার সাদমান ইসলামের অভিষেক সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ১ উইকেটে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। বাংলাদেশ টার্গেট দেয় ৪৭৭ রানের।

পঞ্চমদিন মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন