1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার বিকালে ঠাকুরগাঁওয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

এর আগে, ঠাকুরগাঁওয়ের স্থানীয় সাংবাদিক তানভীর হাসান তানু করোনা পরবর্তী অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলেন।

আদালত পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সাংবাদিক তানভীর হাসান তানুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদনটিও খারিজ করে দিয়েছেন আদালত।

শনিবার রাত ৮টার দিকে তানু মামলার বিষয়ে থানায় খোঁজ নিতে গেলে তদন্তকারী কর্মকর্তা ডালিম কুমার রায় তাকে গ্রেপ্তার করেন। তানু জাগো নিউজ ছাড়াও ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ডালিম কুমার রায় জানান, হাসপাতাল নিয়ে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং জনরোষ সৃষ্টিকারী ও মানহানিকর’ দাবি করে শুক্রবার ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ নাদিরুল আজিজ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় মামলাটি করেন।

এর আগে, গত ৫ জুলাই অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজে ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের খাবার নিয়ে ‘দিনে বরাদ্দ ৩০০ হলেও করোনা রোগীদের খাবার দেয়া হচ্ছে ৭০ টাকার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, এই মামলায় তানভীর হাসান তানু ছাড়া আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন