1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু রেকর্ড ২৩০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু রেকর্ড ২৩০

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এটিই দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ হাজার ৪১৯ জন মারা গেছেন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনাভাইরাস আক্রান্ত ১১ হাজার ৮৭৪ জনকে শনাক্ত করা হয়েছে। একদিনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এখন পর্যন্ত ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪০ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে আরও ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩০ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৯৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে সাত জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ১৯ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ৪২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১১ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, চট্টগ্রাম বিভাগে ৩৯ জন, রাহশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ২২ জন এবং বরিশাল ও সিলেট বিভাগে আট জন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৬২ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ ৭৪ হাজার ৫০১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন