1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোনো নির্দেশনা মানা হয়নি কারখানার ভবন নির্মাণে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কোনো নির্দেশনা মানা হয়নি কারখানার ভবন নির্মাণে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানা নির্মাণে কোনো নির্দেশনা মানা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে.ক জিল্লুর রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা গতকাল ৪৯টি মরদেহ উদ্ধার করি। পরে নতুন করে আর কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। একটি কারখানা নির্মাণ করতে হলে ওয়াটার রিজারর্ভার প্রয়োজন থাকে। এই কারখানায় কোনো ওয়াটার রিজার্ভার পাওয়া যায়নি। এই ভবনটির আকার অনুযায়ী ৪/৫টি পরিমাণ ফায়ার এক্সিট পয়েন্ট প্রয়োজন ছিল।

ভবনে দুটি এক্সিট পয়েন্ট থাকলেও উত্তর পাশের একটি এক্সিট পয়েন্টে মেশিনারিজ ও মালামাল রেখে বন্ধ করে রাখা ছিল।

ভবনটিতে কোনো বিল্ডিং কোড মানা হয়নি। ভেতরে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে সময় লেগেছে। আমাদের উদ্ধার কাজ বিকেল পর্যন্ত চলবে; তারপর থেকে আমাদের তদন্ত শুরু হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির পঞ্চম তলার ছাদের মাঝে ১৫ ফুটের মতো ধসে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম ও ষষ্ঠ তলায় উদ্ধার অভিযান পরিচালনা করছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রূপগঞ্জ উপজেলার কর্নগোপ এলাকার সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানার পূর্বদিকে একটি ভবনে অগ্নিকাণ্ড শুরু হয়।

এ ঘটনায় ওইদিনই তিনজন নিহত হয়। শুক্রবার বিকেল ৩টার দিকে কারখানাটির চতুর্থ তলার দক্ষিণ পূর্ব পাশ থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

লাশগুলো পুড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। এতে লাশের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এছাড়া নিহতদের মাঝে বেশির ভাগই ছিল ১২ থেকে ১৮ বছর বয়সী বলে জানা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন