1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনা বিভাগে করোনায় ৭১ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

খুলনা বিভাগে করোনায় ৭১ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।। 

খুলনা বিভাগে সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে এক হাজার ৬৫৬ জন রোগী।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গা ছয়জন, মেহেরপুরে পাঁচজন, বাগেরহাটে দুজন, নড়াইল ও মাগুরায় একজন করে মারা গেছেন।

উল্লেখ্য, খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৯ হাজার ১৮৭ জন রোগী। মারা গেছেন এক হাজার ৪৮৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন