1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ১২ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মারা যান- শেরপুরের ঝিনাইগাতীর মোরশেদা বেগম (৬৫), ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), আকুয়ার শামসুল আলম (৭৫), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫) এবং শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৭৫)।

করোনা উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহে ফুলবাড়িয়ার ইব্রাহিম মিয়া (৫০), সদরে আব্দুল আজিজ (৪২), ডা. মোহাম্মদ মোস্তফা (৭৩), নান্দাইলের রুপা বেগম (১৯), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৫০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), জামালপুর সদরের মোজাহিদ মিয়া (২২) ও আবু বকর (৫৯) এবং সরিষাবাড়ির নারগিস আক্তার (২২)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে ২১ জনসহ মোট ৩৭১ জন চিকিৎসা নিচ্ছেন। নতুন করে ৫৫ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ৬৪৫টি নমুনা পরীক্ষায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৯ হাজার ২৫০ জনে দাঁড়িয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন