1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের আগে বা পরপরই এসএসসির ফল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

ঈদের আগে বা পরপরই এসএসসির ফল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২০
  • ৫৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আসন্ন ঈদুল ফিতরের আগে বা পরপরই এসএসসি ও সমমানের ফল প্রকাশের চেষ্টা করছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। করোনার প্রার্দুভাবের মধ্যেও ভিন্ন উপায়ে ফল প্রকাশের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে ডাকযোগে ওএমআর শিট পাঠাতে ইতিমধ্যেই নির্দেশনা জারি করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ঢাকা মহানগরের যেসব ওএমআর শিট ছিল সেগুলো আমাদের হাতে চলে এসেছে। আমরা স্ক্যানিংয়ের কাজ শুরুও করেছি। অনেক উপজেলা থেকে প্রধান পরীক্ষকরা ডাকযোগে ওএমআর শিট পাঠাতে পারছেন না। আমরা তাদের বলেছি, যেভাবেই হোক জেলা সদরে এসে ডাকযোগে শিট পাঠাতে। আর কয়েকদিন পরে বলা যাবে, আমরা কবে এসএসসির ফল প্রকাশ করতে পারবো।’

তিনি বলেন, আমরা চেষ্টা করছি, ঈদের আগেই এসএসসি ও সমমমানের ফল প্রকাশ করতে। সেটা না পারলে ঈদের পরপরই ফল প্রকাশের চেষ্টা থাকবে। আর ফলাফল কোনো শিক্ষার্থীকে স্কুলে গিয়ে নিতে হবে না। শিক্ষার্থীরা এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমেই ফল জানতে পারবে। একাদশ শ্রেণির ভর্তির পুরো কার্যক্রম চলে অনলাইনে। কিন্তু এসএসসির ফল প্রকাশ করতে না পারায় একাদশের ভর্তি কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তাই আমরা এই সাধারণ ছুটির মধ্যেও ভিন্ন উপায়ে কাজ শেষ করে এসএসসির ফল প্রকাশের চেষ্টা করছি।’

জানা গেছে, গত রোববার এসএসসির খাতার ওএমআর শিট ডাকযোগে পাঠাতে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরীক্ষকদের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ মের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে ওএমআর শিট পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়, কমলা রঙের প্যাকেটে জরুরি উলে­খ করে সিলমোহরকৃত অবস্থায় পোস্ট অফিসের মাধ্যমে এসএসসির খাতার ওএমআর শীট পাঠাতে হবে প্রধান পরীক্ষকদের। আর ওএমআর পাঠানোর ঠিকানা হিসেবে উলে­খ করা হয়েছে, সিনিয়র সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা, ১৩-১৪ জয়নাগ রোড বকশিবাজার ঢাকা।

ইতোমধ্যে ওএমআর স্ক্যানিংয়ের কাজ শুরু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন