1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: খুলনার চার হাসপাতালে ২২ মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

করোনা: খুলনার চার হাসপাতালে ২২ মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট –

খুলনায় চারটি হাসপাতালে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর মধ্যদিয়ে একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড সৃষ্টি হলো।

মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।

গত ৬ ও ৫ জুলাই ১৭ জন, ৪ জুলাই ১৫ জন, ৩ ও ২ জুলাই ১১ জন এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০) ও লবনচরার রুমানা বেগম (৭১), বটিয়াঘাটার নারায়ন চন্দ্র (৮০), বাগেরহাট ফকিরহাটের সুনীল রায় (৭৫), একই এলাকার বাগানবাড়ীর আব্দুল হামিদ (৮৭), নড়াইল নড়াগাতীর এসএম বোরহান (৪৫), যশোর সদরের ঝুমুর বেগম (২৫), কেশবপুরের সুশান্ত কুন্ডু (৫৫), একই এলাকার শরিফা খাতুন (২৭)।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৯ জন। যার মধ্যে রেড জোনে ১১৬ জন, ইয়েলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- খুলনার পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার আব্দুল মাজেদ শেখ (৬৫)। করোনা আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- নগরীর ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গার রেজাউল ইসলাম (৭০), তেরখাদার আনন্দনগরের আকলিমা (৭৫), যশোরের কেশবপুরের পদ্মরানী (৬৪), বাগেরহাটের মংলার প্রভুনাথ (৫০), রামপালের রুহিকরণ (৬০)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, তার মধ্যে ৩২জন পুরুষ ও ৩৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনা সদরের মুসলমানপাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার মো. আব্দুল হাই (৬৭), ডুমুরিয়ার শাহাপুরের উম্মে কুলসুম (৭০), খুলনার টুটপাড়ার নাসিমা বেগম (৪৬) এবং নড়াইলের লোহাগড়ার আরিয়ানার বেলতিয়ার লুৎফর রহমান (৬২)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও এইচডিইউতে আছেন ৯ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। পিসিআর ল্যাবে ৫৩টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন