1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাইজেরিয়ায় ১৪০ শিক্ষার্থীকে অপহরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

নাইজেরিয়ায় ১৪০ শিক্ষার্থীকে অপহরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ডিসেম্বরের পর ১০টি গণঅপহরণের ঘটনার ঘটল ওই এলাকায়

অনলাইন ডেস্ক |

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় অপহরণের লক্ষ্যবস্তু হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার একজন স্কুল কর্মকর্তা জানান, বন্দুকধারীরা উত্তর পশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি বোর্ডিং স্কুল থেকে ১৪০ জন ছাত্রকে অপহরণ করেছে।

সোমবারের ঘটনাসহ গত ডিসেম্বরের পর ১০টি গণঅপহরণের ঘটনার ঘটল ওই এলাকায়।

উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলীয় নাইজেরিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত অপরাধী চক্র প্রায়শই গ্রামে লুটপাট চালায়, মুক্তিপণের দাবি করে গবাদিপশু অপহরণ করে থাকে।

ভয়েস অব আমেরিকা জানায়, হামলাকারীরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি করে পরাভূত করে। পরে কাদুনা রাজ্যের বেথেল ব্যাপ্টিস্ট হাই স্কুলের বোর্ডিংয়ে থাকা ১৬৫ জন ছাত্রকে অপহরণ করে। তবে ২৫ ছাত্র পালিয়ে যেতে সক্ষম হয়।

কাদুনের পুলিশ প্রধান হামলার কথা স্বীকার করেন। তবে ছাত্রদের প্রকৃত সংখ্যার ব্যাপারে কিছু জানাতে পারেননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন