1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃষ্টিতে আচারি সবজি খিচুড়ি তৈরির রেসিপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বৃষ্টিতে আচারি সবজি খিচুড়ি তৈরির রেসিপি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঝুম বৃষ্টিতে গরম গরম এক থালা খিচুড়ি, সেইসঙ্গে একটুখানি আচার হলে তো কথাই নেই! বৃষ্টির দিনে এমন লোভনীয় প্রস্তাব কে না পেতে চাইবে! খিচুড়ি রান্নার আরেক সুবিধা হলো, সময় এবং ঝামেলা দুটোই কম লাগে। অপরদিকে স্বাদেও অনন্য। বাড়িতে থাকা কয়েক ধরনের সবজি দিয়েই ঝটপটন রেঁধে নিতে পারেন আচারি সবজি খিচুড়ি। চলুন তবে রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে

নাজিরশাইল চাল- ১/২ কেজি

ডাল- ১ কাপ

পেঁপে- ১/২ কাপ (কিউব করে কাটা)

বরবটি- ১/২ কাপ

গাজর- ১/২ কাপ (কিউব করে কাটা)

টক মিষ্টি আমের আচার- ১ কাপ

তেল- ১/২ কাপ

রসুন কুচি- ৩ টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ

শুকনো মরিচ- ৪-৫ টি

পাঁচ ফোড়ন- ১ টেবিল চামচ (আস্ত)

হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১ টেবিল চামচ

মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ

আদা বাটা- ১ টেবিল চামচ

পানি- পরিমাণমতো

লবণ- স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন

প্রথমে তেল গরম করে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, পাঁচ ফোড়ন দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। এবার হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা ও সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিন। এরপর তাতে দিন পেঁপে, বরবটি, গাজর। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবার আগে থেকে ধুয়ে রাখা নাজিরশাইল চাল, ডাল দিয়ে ভালো মতো কষিয়ে এবং পরিমাণমতো পানি দিয়ে ২০ মিনিট ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেলে টক মিষ্টি আমের আচার দিয়ে পুরো খিচুড়ি ভালোভাবে নেড়ে মিলিয়ে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন