1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের পর পরীমণি-চয়নিকার নতুন মিশন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ঈদের পর পরীমণি-চয়নিকার নতুন মিশন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গত ডিসেম্বরে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে হাজির হন পরী মণি, বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। করোনাকালে ছবিটি টানা ১০০ দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। গত মাসে চয়নিকা জানান পরীকে নিয়ে তিনি নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব সিরিজ। ‘অন্তরালে’ নামের এই ওয়েব সিরিজে পরীমণির বিপরীতে দেখা যাবে তারিক আনাম খানকে। পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এই ওয়েব ফিল্মে পরীকে দেখা যাবে হিন্দু বউ অর্পিতার চরিত্রে।

এদিকে সবাই আগ্রহ নিয়ে বসে আছেন, কখন শুরু হবে ওয়েব সিরিজটির শুটিং। পরিচালক চয়নিকা চৌধুরী জানালেন পরীমণির সঙ্গে তার এই নতুন মিশনের যাত্রা শুরু হবে আসন্ন ঈদের পরপরই।

চয়নিকা জানালেন মুখ্য চরিত্রগুলো ঠিকঠাক। কয়েকটি চরিত্রের নাম শিগগিরই ঘোষণা করবেন। দুটি গানও লেখা হয়ে গেছে। সব গুছিয়ে ঈদের পরপরই মাঠে নামবেন তিনি।

‘অন্তরালে’র গল্পটা এমন, অর্পিতা একটি বনেদি পরিবারের বউ। স্বামী ব্যবসায়ী। তাদের ভালোবাসার মধ্যে একটা মার্ডার রহস্য যুক্ত হয়ে যাবে। মার্ডার মানেই যে দৌড়ে মারপিট করে খুন- তা নয়। যদি মিডল ক্লাস জীবনে একটি খুন ঢুকে যায় তাহলে জীবনটা কেমন হয়ে যায় সেটাও উঠে আসবে।

এর আগে ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য দুটি কনটেন্টে কাজ করেন পরী। প্রথমটি ছিল গিয়াসউদ্দিন সেলিমের ‘প্রীতি’। দ্বিতীয়টি ‘পাফ ড্যাডি’, বেশ আগে কাজ শেষ হলেও আলোর মুখ দেখেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন