1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় এবার মৃত্যু ১৫৩ জনের, মোট ১৫০৬৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

করোনায় এবার মৃত্যু ১৫৩ জনের, মোট ১৫০৬৫

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫০৬৫। এর আগে এক দিনে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৬৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮.৯৯। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৯৪৪৯১৭ রোগী।

রোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৮৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে ২৮ দশমিক ৯৯ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। রংপুর ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ১৫ জন করে এবং রাজশাহী বিভাগে মারা গেছেন ১২ জন। বাকিরা অন্য বিভাগের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন