1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল এমিরেটস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাংলাদেশ থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল এমিরেটস

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দুবাই-ভিত্তিক পরিবহন কোম্পানি এমিরেটস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। বাকি দুই দেশ ভারত এবং পাকিস্তান।

বিমান পরিবহন কোম্পানিটি জানিয়েছে, যেসব যাত্রী শেষ ১৪ দিনে এই দেশগুলোতে ভ্রমণ করেছেন, তাদের সংযুক্ত আরব আমিরাতের কোনো পয়েন্ট দিয়ে নেয়া হবে না।

তবে আমিরাতের নাগরিকেরা এবং যাদের কূটনৈতিক মিশনের গোল্ডেন ভিসা আছে তারা এই বিধিনিষেধের বাইরে থাকবেন।

এর আগে গত সপ্তাহে এমিরেটস জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পাকিস্তান থেকে দুবাই যাত্রী বহন করা হবে না।

সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান থেকে যাত্রী পরিবহনে প্রথম নিষেধাজ্ঞা জারি করে ১২ মে।

আমিরাত এই দেশগুলোতে নিজেদের নাগরিকদেরও ভ্রমণ করতে দিচ্ছে না। দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় যেতে পারবেন না আমিরাতবাসী।

দেশটির প্রশাসন এর আগে এই দেশগুলো থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেটিও ২১ জুলাই পর্যন্ত কার্যকর আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন