1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নিজেদের নাগরিকদের ওপর বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় যেতে পারবেন না আমিরাতবাসী।

দেশটির প্রশাসন এর আগে এই দেশগুলো থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেটিও ২১ জুলাই পর্যন্ত কার্যকর আছে।

মে মাসের শুরুতে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনসিইএমএ) পক্ষ থেকে টুইটে বলা হয়, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এ চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্যও আমিরাতের দুয়ার বন্ধ থাকবে। তবে এ চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে।’

বৃহস্পতিবারের ঘোষণায় বলা হয়েছে, দেশগুলোতে থাকা আরব আমিরাতের নাগরিকেরা করোনায় আক্রান্ত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন