1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় সাতজন ও উপসর্গে সাতজন মারা গেছেন।

শুক্রবার হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ জেলার সদর উপজেলার তাসলিমা (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সেলিনা (৫০) ও সদর উপজেলার আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫) ও গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

উপসর্গ নিয়ে ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮) ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) এবং শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫) মারা গেছেন।

ডা. মহিউদ্দিন মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ ২৩৮ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬২১ নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন