1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১-৭ জুলাই সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে: আইএসপিআর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

১-৭ জুলাই সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে: আইএসপিআর

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামীকাল থেকে ৭ জুলাই পর্যন্ত লকডাউনে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনী কাজ করবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

আইএসপিআর বলেছে, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের জন্য “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় ১-৭ জুলাই ২০২১ তারিখ পর্যন্ত সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।’

কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েন রাখার কথা গত শুক্রবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আইএসপিআর থেকে আজ বিষয়টি আবারও নিশ্চিত করা হলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন