1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সদর উপজেলায় নতুন করে ৪ জন করোনা সনাক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সদর উপজেলায় নতুন করে ৪ জন করোনা সনাক্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২০
  • ১০৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুয়েল শাহাদাত,ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। আক্রান্ত চারজনই সদর উপজেলায়।এদের ২ জন মাদারীপুর সার উপজেলার বাহাদুরপুর এবং অপর ২ জন সদরের ধুরাইল ইউনিয়নের বাসিন্দা।

শনিবার মাদারীপুরে সাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকরাম হোসেন জানান,

গত ২৪ ঘন্টায় মাদারীপিরে নতুন ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদের দুই শিশু ভাই-বোন সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পশ্চিম বাহাদুপুরের বাসিন্দা এবং ধূরাইলের জালালপুর গ্রামে দুই নারী মা-মেয়ে।করোনা আক্রান্ত এই দুই পরিবারই ঢাকার মগবাজারে থাকতেন। কিছুদিন আগে তারা মাদারীপুরে গ্রামের বাড়িতে আসেন।আক্রান্ত চার জনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এরা সবাই সদর উপজেলায়। এর মধ্যে দুইজন নারী ও দুই পুরুষ রয়েছেন। যাদের বয়স যথাক্রমে ৪০, ২০, ১৫ ও ০৬ বছর। এর মধ্যে দুইজন বাহাদুপুর ইউনিয়ন ও বাকি দুইজন ধুরাইল ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪৪৫ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন