1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংসদে নির্দিষ্টকরণ বিল-২০২১ পাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

সংসদে নির্দিষ্টকরণ বিল-২০২১ পাস

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

পরিচালন ও উন্নয়ন খাতে সরকারের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের জন্য সংযুক্ত তহবিল থেকে ৭ লাখ ৯২ হাজার ৯১২ কোটি ৯৫ লাখ ৯ হাজার টাকা ব্যয় করার কর্তৃত্ব দিয়ে বুধবার সংসদে নির্দিষ্টকরণ বিল-২০২১ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। খবর বাসস।২০২০ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য সরকারের অনুমিত ব্যয় নির্বাহের লক্ষ্যে সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্বদানের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে এই বিল উত্থাপন করে পাসের প্রস্তাব করেন।

বিলে বাংলাদেশের সংযুক্ত তহবিলের ওপর দায়যুক্ত ব্যয় নির্বাহের জন্য এবং ২০২২ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সরকারের অনুমিত ব্যয় মঞ্জুরি তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ নির্দিষ্টকরণের বিধান করা হয়েছে।

মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের ব্যয় নির্বাহের জন্য মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবির প্রস্তাবগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

বিরোধী দলের পক্ষ থেকে এসব দাবির যৌক্তিকতা নিয়ে মোট ৬২৫টি ছাঁটাই প্রস্তাব আনা হয়। এর মধ্যে ৩টি দাবির ওপর বিরোধী দল আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর সংশ্লিষ্ট সদস্যগণ বক্তব্য দেন। এই ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

পরে কণ্ঠভোটে নির্দিষ্টকরণ বিল ২০২০ পাস হয়

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন