1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে করোনার মহাসংকটকালে পাঁচশতাধিক ইজিবাইক-ভ্যান চালকের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

কালকিনিতে করোনার মহাসংকটকালে পাঁচশতাধিক ইজিবাইক-ভ্যান চালকের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 আশরাফুর রহমান হাকিম কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যােগে করোনা মহাসংকটের সময় আজ বুধবার দুপুরে মোট পাঁচশতাধিক ইজিবাইক-ভ্যান চালকের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় ৫শ জনকে ১০ কেজি করে চাল ও ৪৫০ জনকে ৫শ টাকা করে দেয়া হয়েছে। পৌরসভার ১২ জন কাউন্সিলরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ চাল ও নগদ অর্থ পৌছে দেন কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ সরদার। বিতরনী কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নাসিরউদ্দিন শিকদার, প্যানেল মেয়র রাশিদা বেগম, কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর মেজবাউল হক ও কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন