1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যে ছেলের সামনে মারা গেল মা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা

মাদারীপুর কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্যে ছেলের সামনে মারা গেল মা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মোঃ হাফিজুল শরীফ হাফিজ মাদারীপুর।
মাদারীপুর কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য(এ এস আই) ছেলে মাহফুজুর রহমান(২৮) সামনেই মারা গেল মা রোজিনা জালাল(৪৫)। বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের বড় ব্রীজের উপর এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা পারভিন বরগুনা জেলার পুলিশ লাইন এলাকার পুলিশ সদস্য(এএসআই) মাহফুজুর রহমানের মা ও জালাল আহম্মেদের স্ত্রী। মা ও ছেলে ঢাকা আফতাব নগর থেকে বরগুনা নিজ বাড়ীতে ফিরছিল। আহত পুলিশ সদস্য ঢাকা বাড্ডা থানার কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মস্তফাপুর থেকে ঢাকা যাচ্ছিল আইয়ান জুট মিলস নামে একটি কাভার্ড ভ্যান এবং ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল মোটরসাইকেল চালিয়ে পুলিশ সদস্য মা ও ছেলে।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রীজের উপর উঠলে উপরদিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও ছেলে দুইজনই সড়কে পড়ে যায় এসময় দ্রুতগতির কাভার্ড ভ্যান মা রোজিনা ও ছেলে মাহফুজকে চাপা দিয়ে চলে যেতে চাইলে স্থানীয়রা কাভার্ড ভ্যানটিকে আটক করে।এসময় মা রোজিনা পারভিনের ঘটনস্থলে মারা যান এবং ছেলে পুলিশ সদস্য (এএসআই ) গুরত্বর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদারীপুর সদর হাসাপাতালে মেডিকেল অফিসার ডা. সোহেলউজ্জামান জানান, আমরা সড়ক দুর্ঘটনার একজন রোগী ভর্তি করেছি, হাতে ও পায়ে সমস্যা বেশী, আমার প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনে তাকে ঢাকা রেভার্ড করা হতে পারে। মাদারীপুর সদর থানার তদন্ত ওসি মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং কাভার্ড ভ্যানটিকে আটক করেছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন