1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শান্তিরক্ষা মিশনের জন্য ৬০০ কোটি ডলারের বাজেটে সহমত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

শান্তিরক্ষা মিশনের জন্য ৬০০ কোটি ডলারের বাজেটে সহমত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শান্তিরক্ষা মিশনের চীনের সদস্যরা
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আগামী বছরের বাজেটে ১২টি শান্তিরক্ষা মিশনের জন্য প্রায় ৬০০ কোটি ডলারের বাজেট প্রস্তাবে সম্মত হয়েছে। মঙ্গলবারের খবরটি নিউইয়র্ক থেকে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কুটনীতিকরা বলছেন, এর ফলে শান্তিরক্ষা মিশন বন্ধ হওয়া অল্পের জন্য এড়ানো সম্ভব হলো। ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদের বাজেট কমিটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শান্তিরক্ষার এই বাজেটে রাজি হয়েছে।

আনুষ্ঠানিকভাবে বুধবার সাধারণ পরিষদে এই বাজেট অনুমোদিত হবে।

আগেই জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা পরামর্শ দিয়েছিলেন, ৩০ জুনের মধ্যে নতুন বাজেট অনুমোদিত না হলে যেন আপদকালীন পরিকল্পনা প্রস্তুত রাখা হয়।

কোন কোন কূটনীতিক বলছেন, আলোচনার প্রক্রিয়ায় পরিবর্তন, পদ্ধতিগত বিষয় এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে চীনের অবস্থান নিয়ে কঠোর সব আলোচনা এই সমঝোতায় বিলম্ব হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছিল।

বিশ্বে শান্তিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্রের অবদান সব চেয়ে বেশি, মোট বাজেটের প্রায় ২৮ শতাংশ। এরপর চীনের ১৫.২ শতাংশ ও জাপানের অনুদান ৮.৫ শতাংশ।

জাতিসংঘের চলমান শান্তিরক্ষী মিশনগুলোর বেশির ভাগই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পরিচালিত হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন