1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকার মিশ্র ডোজে সুরক্ষা বেশি: গবেষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টিকার মিশ্র ডোজে সুরক্ষা বেশি: গবেষণা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে সুরক্ষায় প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে আলাদা প্রতিষ্ঠানের টিকা নিলে ভাইরাস থেকে বেশি সুরক্ষা দেয় বলে এক গবেষণায় দেখা গেছে।

কম-কোভ ট্রায়াল নামের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন ফলাফল পাওয়া গেছে। খবর বিবিসি’র।

গবেষণায় দেখা যায়, দুই ধরনের টিকার সংমিশ্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই তথ্যের ফলে বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকা ব্যবহার আরও সহজ হবে।

গবেষণায় আরও দেখা যায়, যারা অ্যাস্ট্রাজেনেকার দুইটি ডোজ পেয়েছেন, তারা যদি বুস্টার ডোজ হিসেবে তৃতীয় আরেকটি প্রতিষ্ঠানের টিকা নেন, তাহলে সেটি তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে তুলতে পারে।

তবে যুক্তরাজ্যের উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা প্রফেসর জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, এখন যুক্তরাজ্যে যেভাবে একই প্রতিষ্ঠানের পরপর দুই ডোজ টিকা সফলভাবে দেওয়া হচ্ছে, সেখানে পরিবর্তন আনার কোনো দরকার নেই। কারণ, যথেষ্ট পরিমাণে টিকার সরবরাহ রয়েছে এবং মানুষকে সুরক্ষা দিতে পারছে।

ভবিষ্যতে হয়তো নতুন এই গবেষণার ফলাফলের দিকে তাকাতে হবে জানিয়ে তিনি বলেন, ‘টিকার সংমিশ্রণ হয়তো আমাদের বুস্টার কর্মসূচিকে আরও সহজ করবে। সেই সঙ্গে যেসব দেশে টিকার সংকট রয়েছে অথবা তাদের টিকাদান কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চায়, তাদের জন্য এটি সহায়ক হবে।’

ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশ টিকার মিশ্র ব্যবহার শুরু করেছে। স্পেন আর জার্মানিতে যারা প্রথম ডোজ হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন, তাদেরকে (বিশেষ করে তরুণদের) দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজার বা মডার্নার টিকা গ্রহণের প্রস্তাব দেওয়া হচ্ছে।

অবশ্য এসব দেশ টিকার কার্যকারিতার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিরল রক্ত জমাট বাঁধার মতো সমস্যা এড়ানোর জন্য।

অক্সফোর্ড ইউনিভার্সিটির এই কম-কোভ পরীক্ষায় ৫০ বছরের বেশি বয়সী ৮৫০ জন স্বেচ্ছাসেবীর ওপর গবেষণা চালানো হয়।

এতে দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর যদি দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হয়, তাহলে অ্যান্টিবডি ও টি সেল তৈরিতে বেশি কাজ করে। কিন্তু ফাইজারের টিকার পর অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হলে ততটা উপকার পাওয়া যায় না।

অ্যাস্ট্রাজেনেকার দুইটি ডোজের তুলনায় এই দুই ধরনের টিকায় শরীরের বেশি অ্যান্টিবডি তৈরি হয়।

ফাইজারের দুইটি ডোজের পর শরীরে সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকার পর ফাইজারের টিকা নেওয়া হলে শরীরে সবচেয়ে বেশি টি সেলের তৈরি হয়েছে।

প্রধান গবেষক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথিউ স্ন্যাপ বলেন, ‘দুই টিকার মাঝে লম্বা সময় নেওয়া হলে সেটা শরীরের বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে।’

তিন মাসের ব্যবধানে দুই ধরনের টিকা প্রয়োগ করে একটি গবেষণার ফলাফল সামনের মাসে জানা যাবে।

পাশাপাশি অপ্রকাশিত আরেকটি গবেষণায় জানা যাচ্ছে, অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরবর্তী ছয় মাস পরে আরেকটি ডোজ নেওয়া হলে সেটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দিতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন