1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিদ্ধান্তহীনতায় ভুগলে বিরোধী দল হিসেবে সফল হওয়া যায় না: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

সিদ্ধান্তহীনতায় ভুগলে বিরোধী দল হিসেবে সফল হওয়া যায় না: কাদের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

বিএনপি পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত মন্তব্য করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো দল বিরোধী দল হিসেবে সফল হতে পারে না।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

‘জনগণ জেগে উঠলে আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘এ দেশের সকল অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা, তাই পালানো যাদের স্বভাব তারাই পালানোর কথা ভাবে ও বলে। জনগণই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা।’

জনগণের সম্পদ লুণ্ঠনকারী বিএনপিই পলায়নপর রাজনীতিতে অভ্যস্ত মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী ভুলে গেছেন- তাদের কোন নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে?’

তিনি বলেন, জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে। বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না।

বিরোধী দল হিসেবে বিএনপি শক্তিশালী হোক- এমন আশা প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, কোমরভাঙা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনো দল বিরোধী দল হিসেবে সফল হতে পারে না।

তিনি বলেন, বিরোধী দল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন