1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একদিনে শনাক্ত ছাড়াল ৮ হাজার, মৃত্যু ১০৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

একদিনে শনাক্ত ছাড়াল ৮ হাজার, মৃত্যু ১০৪

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৩৬৪ জনের শরীরে। এ সময়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের। রবিবার ১১৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্তের পর থেকে ২৪ ঘণ্টায় এটি চতুর্থ সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আগের চব্বিশ ঘণ্টায় ১১৯ মৃত্যু ছিল সর্বোচ্চ। করোনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ২৭৬।

স্বাস্থ্য অধিপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫৯ নমুনা পরীক্ষায় ৮৩৬৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৩ দশমিক ৮৬। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৯৬ হাজার ৭৭০।

৭ এপ্রিল ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল। দেশে মহামারী শুরুর পর থেকে সেটাই ছিল দেশে এক দিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কেবল ঢাকা জেলাতেই ৩১৬৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের প্রায় ৩৮ শতাংশ।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৫ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজশাহী বিভাগে মারা গেছেন ১৯ জন। বাকিরা অন্য বিভাগের। মোংলায় নতুন শনাক্ত ১৩ জন, শনাক্তের হার ৫৬.৫২ ভাগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়। সেখানে কয়েক দিন ধরে বাংলাদেশে রোগী শনাক্ত ২০ শতাংশের বেশি হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন