1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রথম বাজেট ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রথম বাজেট ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ২০২১-২০২২ অর্থ বছরের প্রথম বাজেট ঘোষণা করা হয়েছে। ২৮ জুন সোমবার সকালে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব উক্ত বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪২ লাখ ৮৫ হাজার টাকা। এ বাজেটে রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৪ লাখ টাকা। ঘোষিত বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ২৮ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকা,যার পুরোটাই ব্যয় ধরা হয়েছে।

রাজস্ব ও উন্নয়ন মিলে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত সহ ২০২১-২০২২ সালের জন্য সর্বমোট ৩০ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে আগামী অর্থ বছরে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ,১০ কিলোমিটার রাস্তা সংস্কার,৫ কিলোমিটার ড্রেন নির্মাণ,পৌর এলাকার রাস্তায় সোলার বাতি স্থাপন, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ,পৌর ভবন নির্মাণ,একটি কমিউনিটি সেন্টার নির্মাণ সহ পলাশবাড়ী পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।

এ সময় পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান, আসাদুজ্জামান শেখ ফরিদ, শাহিনুর আক্তার,পৌর সচিব শাহজাহান আলম রিপন, কাউন্সিলর মাহমুদুল হাসান, মাসুদ করিম প্রধান,মঞ্জুরুল তালুকদার মঞ্জু তালুকদার, মতিয়ার রহমান,লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন,আজাদুল ইসলাম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, সাজেদা বেগম,পৌরসভার অন্যান্য কর্মকর্তা,স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন