1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বাড়িতে বাড়িতে ত্রাণ ও ইফতারি পৌঁছে দিচ্ছে ‘আমাদের সূর্যমনি’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা; মাঠে ৫ প্লাটুন বিজিবি, জোরদার টহল-নজরদারি দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল  বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সাথে “অসহযোগ” আন্দোলনের হুমকি আল্লাহ তাআলা তাঁর বান্দার জন্য তাওবার দরজা খোলা রেখেছেন ১২ মাসের মধ্যে সর্বোচ্চ রফতানি আয় জুলাইয়ে রক্তাক্ত ৩৫ জুলাই: একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ দুই বছর কর্মহীন, লাইভে এসে হু হু করে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি

মাদারীপুরে বাড়িতে বাড়িতে ত্রাণ ও ইফতারি পৌঁছে দিচ্ছে ‘আমাদের সূর্যমনি’

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক।।
করোনা ভাইরাসের দুঃসময়ে মাদারীপুরে অসহায় ও সমাজের নিন্ম আয়ের মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ ও ইফতারি পৌঁছে দিচ্ছে ‘আমাদের সূর্যমনি’ নামের একটি বেসরকারি সামাজিক সংগঠন। শুক্রবার সকালে কালকিনি উপজেলার লক্ষ¥ীপুর ইউনিয়নের তিন শতাধিক মানুষের বাড়িতে গিয়ে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে নামের তালিকা করে এই কার্যক্রম বৃদ্ধি করা হবে বলেও জানান সংগঠনের সদস্যরা। বিনামূল্যে এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র ও দিনমজুর মানুষ।
আমাদের সূর্যমনি সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিন মুনতাছির জানান, করোনা পরিস্থিতিতে কাজে যেতে না পারা সমাজের নিন্ম আয়ের মানুষ ও হতদরিদ্রদের নামের তালিকা করে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ডাল এক কেজি, আটা, ডিম, সাবান ও ইফতারির জন্য চিড়া, খেঁজুর, আধা, গুড়সহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত এই কর্মসূচী চলবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন