1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

করোনায় এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৪১৭২।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫২৬৮ জনের শরীরে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৮৮ হাজার ৪০৬ জন।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করে আরও পাঁচ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৯ শতাংশ। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ২২ দশমিক ৫০ শতাংশ ও গত পরশু ছিল ২১ দশমিক ২২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ২৪৯ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ চার হাজার ১০৩ জন।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৯ জনের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৪৪ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে ছয় জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৩৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৯ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬০ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন