1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অবশেষে দুর্নীতিবাজ সেই পিআইও নুরুন্নবী সরকারকে বরখাস্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

অবশেষে দুর্নীতিবাজ সেই পিআইও নুরুন্নবী সরকারকে বরখাস্ত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

অবশেষে অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণসহ নানা অনিয়মে অভিযুক্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারকে বরখাস্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। রবিবার দুপুরে মুঠফোনে বিষয়টি নিশ্চিত করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল ইসলাম।

তিনি জানান,বদলির আদেশ অমান্য করায় নুরুন্নবী সরকারকে বরখাস্ত করা হয়েছে। এরআগে,রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে নুরুন্নবী সরকারকে বান্দরবান সদর উপজেলায় বদলির আদেশ দেয় অধিদপ্তর। কিন্তু বান্দরবানে যোগদান না করায় তাকে প্রধান কার্যালয়ে সংযুক্তের আদেশ দেওয়া হয়। এরপরেও প্রধান কার্যালয়ে যোগদান করেননি নুরুন্নবী সরকার। বিগত ২০১৫ সালে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে অনিয়ম-দুর্নীতিসহ নানা অপকর্মে জড়িতে পড়েন নুরুন্নবী।

গত ৫ বছরে হামলা-মামলা ও ঘুষ-দুর্নীতির দায়ে নুরুন্নবীর বিরুদ্ধে দুদকসহ পাঁচটি মামলা দায়ের হয়। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে নুরুন্নবীর দুর্নীতি ও অপকর্মের ফিরিস্তি নিয়ে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকা ও নিউজ পোর্টাল সমূহে অসংখ্য সংবাদ প্রকাশ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন