1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সহকর্মীকে চুমু খেয়ে মন্ত্রিত্ব খোয়ালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

সহকর্মীকে চুমু খেয়ে মন্ত্রিত্ব খোয়ালেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

সহকর্মীকে চুমু খেয়ে করোনা স্বাস্থ্যবিধি ভাঙার অভিযোগে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকককে।ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু সমালোচনা না থামায় শনিবার হ্যানকক পদত্যাগ করেন। খবর এএফপি’র।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ আবারও বাড়ছে। দেশটিতে এই ভাইরাসের সংক্রমণ বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে যা এক সময় হাজারের গণ্ডিতে নেমে এসেছিল।

এমন পরিস্থিতিতে চুমু খাওয়ার ছবি প্রকাশ পেলে বিপাকে পড়েন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। তার বিরুদ্ধে অভিযোগ, সরকারি করোনা স্বাস্থ্যবিধি নিজেই ভঙ্গ করেছেন তিনি।

অবশ্য সামাজিক দূরত্বের এই বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু সমালোচনা থামেনি।

গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, তিনি মানুষকে হতাশ করেছেন।

হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে। তাদের অন্তরঙ্গ ছবি গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই তোলা হয়।

যুক্তরাজ্যে করোনা মোকাবিলায়, বিশেষ করে করোনার টিকাদান কর্মসূচিতে মুখ্য ভূমিকায় ছিলেন হ্যানকক। তার পদত্যাগে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন