1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দেশে করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়াল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টা নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ৫৭১ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ২জন মারা গেছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জন।

শুক্রবার (১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫,৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।

আগের দিন বৃহস্পতিবার ৫৬৪ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৫ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।

আজকের ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৭০ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ হাজার ২৩৮। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের দিন ৪ হাজার ৯৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন