1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অপকর্মের প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অপকর্মের প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউপির কেশবপুরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়েরের পর হতে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ফুঁসিয়ে তুলে এ মামলার ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার চক্রান্তের প্রতিবাদে ২৬ জুন শনিবার সকাল সাড়ে ১১ টায় এ মানববন্ধন শেষে একই স্থানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উক্ত মামলার বাদী জিয়াউল হক জুয়েল।

তিনি কিশোরগাড়ী ইউনিয়নের জাইতর গ্রামের বাসিন্দা। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ গ্রহন করতে চাই আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনী কার্যক্রম দীর্ঘদিন হলো চালিয়ে যাচ্ছি। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীসহ আইন শৃংখলা বাহিনী ও প্রশাসনের নিকট জানাতে চাই গত ২১ জুন গাইবান্ধা বিজ্ঞ বিশেষ জজ আদালতে মামলা দায়ের করি। যাহার মামলা নং – (১-২১)। এ মামলায় গাইবান্ধায় বিজ্ঞ বিশেষ জজ আদালত কর্তৃক মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন বিভাগে তদন্তের নির্দেশ দেন। পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে ১’শ ৩২টি ভুয়া প্রকল্পের নামে ২১ কোটি ২০ লাখ টাকা ও ১ লাখ ২৪ হাজার মে. টন গম আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে রংপুর দুর্নীতি দমন বিভাগে ধারা ৪০৬/৪২০ এবং দুর্নীতি দমন আইনে ০৫ ধারা মতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আরো আপনাদের অবগত করতে চাই যে,ওই ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ২০১৫-২০১৬ অর্থ বছর থেকে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত অতিদরিদ্রদের কর্মসূচীর আওতায় ১৮টি কাবিখা/কাবিটার ৪টি,ইউনিয়নের জন্য ১% বাবদ ২টি,টিআর ১৪টি, শ্রমিকদের নামের তালিকায় ৭৫% নাম আসামিদের নাম অন্তর্ভুক্তকরণ মোট ৩৮টি প্রকল্পের ১ কোটি ১৮ লাখ টাকাসহ সর্বমোট ১’শ ৩২টি প্রকল্পের ২১ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩৮০ টাকা এবং ১ লাখ ২৪ হাজার ৪’শ ৯৮ মে. টন গম আত্মসাৎ করেন। শুধু তাই নয়, উক্ত আসামিরা অতিদরিদ্র কর্মসূচীর আওতায় শ্রমিকদের নামের তালিকায় নিজস্ব লোকজনের নাম অন্তর্ভুক্ত করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন।

এসব আত্মসাতের অভিযোগে গাইবান্ধা বিশেষ জজ আদালতে ২১ জুন সোমবার একটি মামলা (১/২১ নং) দায়ের করা হয়েছে। উক্ত মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালত রংপুর দুর্নীতি দমন বিভাগে ধারা ৪০৬/৪২০ এবং দুর্নীতি দমন আইনে ০৫ ধারা মতে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। উক্ত মামলায় ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ ১১ জন ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির এ মামলা দায়ের করি। মামলার আসামি অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা হলেন- মমতাজ আলী, মো. রেজাউল, মো. মতলুবর রহমান,রফিকুল ইসলাম,মোজাম্মেল হক,নওশা মিয়া,অহেন্দ্র নাথ সরকার এবং সংরক্ষিত সদস্যা এমিলি খাতুন,রঞ্জনা রানী মহন্ত ও মেনেকা বেগম। আপনাদের জ্ঞাতার্থে আরো জানাতে চাই,এ মামলা দায়ের পর হতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ফুঁসিয়ে তুলে আমাকে মিথ্যা দোষারোপ করে অপপ্রচারমূলক মানববন্ধন করেছে।

যে মানববন্ধনে ইউপি সদস্যগণ কর্মসূচীর শ্রমিকদের দিয়ে করিয়েছেন যার প্রমাণ আমার নিকট রয়েছে। আমি বিজ্ঞ আদালতে তা উপস্থাপন করবো। এছাড়াও আপনারা জানেন যে অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তার অনুমোদন ছাড়া কয়েক হাজার গাছ কেটে সাবার করেছেন যার নেতৃত্ব দিয়েছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ও ইউপি সদস্যগণ। তিনি আরো জানেন যে,অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হলেও আজও কোন ব্যবস্থা গ্রহন না করায় প্রমানিত হয় এসব অবৈধ কার্যক্রম পরিষদ কে ম্যানেজ করে বাস্তবায়ন করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ ইউপি সদস্যদের এহেন অপকর্ম, ন্যাক্কারজনক ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্ত সাপেক্ষে অনিয়ম দূর্নীতি ও অর্থআত্মসাৎ ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। এর আগে মানববন্ধনে বক্তব্য রাখেন রঞ্জু মিয়া,জাইতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন,শিক্ষক রোস্তম আলী মাষ্টার,কুমুর উদ্দিন সরকার,জসিম মন্ডল,রুবেল সরকার,নজরুল ইসলাম প্রমুখ । এসময় স্থানীয় ৩ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন