1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনায় আরও ৭৭ মৃত্যুতে ১৪ হাজার ছাড়াল প্রাণহানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনায় আরও ৭৭ মৃত্যুতে ১৪ হাজার ছাড়াল প্রাণহানি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও ৭৭ মৃত্যুতে এই মহামারীতে মোট মৃত্যু ১৪ হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ দিন সকাল নাগাদ দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জন। এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

আগের দিন ১০৮ জনের মৃত্যু হয়েছে যা গত ১৯ এপ্রিলের পর সর্বোচ্চ। ওই দিন করোনায় মারা গিয়েছিল ১১২ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ জন।

এদিকে দেশে সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’ দিতে যাচ্ছে সরকার।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন