1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিগগিরই মডার্নার ২৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ: রাষ্ট্রদূত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

শিগগিরই মডার্নার ২৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ: রাষ্ট্রদূত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

যুক্তরাষ্ট্রের কাছ থেকে উপহার হিসেবে মডার্নার ২৫ লাখ করোনাভাইরাসের টিকা পাচ্ছে বাংলাদেশ। দরিদ্র দেশগুলোর জন্য বিনা মূল্যে করোনাভাইরাসের টিকা বিতরণে দাতাদের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স এর আওতায় এই টিকা পাবে বাংলাদেশ।

শনিবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানায়, এই উদ্যোগের অংশ হিসেবে সারা বিশ্বে ৮ কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের জন্য ৪০০ কোটি ডলারের তহবিলের পরিকল্পনা করা হয়েছে, এরই মধ্যে ২০০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে এই উদ্যোগে এককভাবে সবচেয়ে বড় অবদান রাখল দেশটি।

মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সরকার এবং আমেরিকার জনগণ বাংলাদেশসহ গোটা বিশ্বে মহামারি ঠেকাতে টিকার সরবরাহ বাড়াতে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই এক সাথে আমরা এই সংকট কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব।

মডার্নার টিকা ছাড়াও, নিম্ন ও নিম্ন-মধ্য আয়ের ৯২ টি দেশকে ফাইজারের ৫০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশসহ আফ্রিকান ইউনিয়নের বিভিন্ন দেশ রয়েছে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বিশ্বজুড়ে মহামারি প্রতিরোধের কার্যক্রমে গতি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক শুক্রবার জানান, কোভ্যাক্স সম্প্রতি আমাদেরকে মডার্না ভ্যাকসিনের ডোজ সম্পর্কে জানিয়েছে। আমরা টিকাগুলো সাত থেকে ১০ দিনের মধ্যে হাতে পাব।

তিনি বলেন, এই ডোজগুলো চলমান টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করবে।

মন্ত্রী আরও বলেন, চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা ভ্যাকসিনের ডোজের প্রথম চালানটি আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে এসে পৌঁছাবে।

বাংলাদেশ এখনো জরুরি ব্যবহারের জন্য মডার্নার কোভিড ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। তবে, স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল জানিয়েছেন, খুব দ্রুতই এটি অনুমোদন পাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন